Nabadhara
ঢাকাশনিবার , ১৬ অক্টোবর ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দিনাজপুর
  15. দৌলতপুর
আজকের সর্বশেষ সবখবর

মোল্লাহাটে দুই মটর সাইকেলের মুখোমুখী সংঘর্ষে যুবক নিহত, আহত-১

MEHADI HASAN
অক্টোবর ১৬, ২০২১ ৪:২০ অপরাহ্ণ
Link Copied!

মোল্লাহাট(বাগেরহাট)প্রতিনিধিঃ

বাগেরহাটের মোল্লাহাটে দুই মটর সাইকেলের মুখোমুখী সংঘর্ষে মটর সাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন এবং অপর মটর সাইকেল আরোহী আহত হয়েছেন। শুক্রবার (১৫ অক্টোবর) রাত পৌনে ১০ টার দিকে খুলনা-মাওয়া মহাসড়কের মোল্লাহাট উপজেলার চাঁদেরহাট এলাকায় এ দুর্ঘটনা  ঘটে।

নিহত যুবক আবু সুফিয়ান(৩৫) গোপালগঞ্জ জেলার কোটালিপাড়া গ্রামের আকরাম হোসেনের ছেলে এবং আহত যুবক আবু হায়দার (২৮) সাতক্ষীরা জেলার  সদর উপজেলার এগারো আরী গ্রামের আশরাফ আলীর ছেলে।

মাদরাসাঘাট হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ শেখ আবুল হাসান জানান, উপজেলার চাঁদেরহাট এলাকায় রাত পৌনে ১০ টার দিকে খুলনা-মাওয়া মহাসড়কে দুই মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষে মটর সাইকেল আরোহী আবু সুফিয়ান নামে এক যুবক নিহত হয়েছেন এবং অপর মটর সাইকেল আরোহী আবু হায়দার আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত যুবকের মৃতদেহ উদ্ধার করে মাদ্রাসাঘাট পুলিশ ক্যাম্পে নিয়ে আসে। পরে আজ শনিবার সকালে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আহত যুবককে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।