Nabadhara
ঢাকামঙ্গলবার , ১০ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৌলতপুর
  14. ধর্ম
  15. পিরোজপুর
আজকের সর্বশেষ সবখবর

শেষ মুহূর্তে পঞ্চগড়-১ ও ২ আসনে জমে উঠেছে বিএনপি–জামায়াতের লড়াই

পঞ্চগড় জেলা প্রতিনিধি
ফেব্রুয়ারি ১০, ২০২৬ ৪:৫১ অপরাহ্ণ
Link Copied!

পঞ্চগড় জেলা প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পঞ্চগড়-১ ও পঞ্চগড়-২ আসনে নির্বাচনী মাঠে প্রচার-প্রচারণা এখন তুঙ্গে। কে কার চেয়ে বেশি প্রচারণা চালাতে পারেন, তা নিয়ে চলছে ব্যাপক প্রতিযোগিতা। প্রার্থীরা সকাল থেকে রাত পর্যন্ত মাইকিং, লিফলেট বিতরণ ও গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন। গ্রাম-গঞ্জের পাড়া-মহল্লা জুড়ে টাঙানো হয়েছে ব্যানার-ফেস্টুন।

রাজনৈতিক বিশ্লেষক ও স্থানীয় ভোটারদের মতে, দুই আসনেই মূল প্রতিদ্বন্দ্বিতা গড়ে উঠেছে বিএনপি ও জামায়াত প্রার্থীদের মধ্যে। নারী ও তরুণ ভোটারের সংখ্যা উল্লেখযোগ্য হওয়ায় নির্বাচনের ফল নির্ধারণে এ দুই শ্রেণির ভোটার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন বলে মনে করা হচ্ছে।

পঞ্চগড়-১ আসনে বিএনপির ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির ও ১১ দলীয় জোটের জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী সারজিস আলমের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলছে। অন্যদিকে পঞ্চগড়-২ আসনে বিএনপির কেন্দ্রীয় কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদের সঙ্গে জামায়াতে ইসলামীর প্রার্থী মো. শফিউল্লাহ সুফির মধ্যে প্রতিদ্বন্দ্বিতা জমে উঠেছে।

প্রার্থীরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলছেন, উঠান বৈঠক করছেন এবং কৃষক ও শ্রমজীবী মানুষের সমস্যা-সম্ভাবনা নিয়ে আলোচনা করছেন। ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, কর্মসংস্থান সৃষ্টি, দ্রব্যমূল্যের স্থিতিশীলতা, সেচ ও কৃষি উন্নয়ন, শিক্ষা এবং স্বাস্থ্যসেবার উন্নয়ন—এসব বিষয়ই এবারের নির্বাচনে তাদের প্রধান প্রত্যাশা। পাশাপাশি তরুণ ভোটারদের বড় একটি অংশ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রার্থীদের কার্যক্রম পর্যবেক্ষণ করছেন, যা প্রচারণায় নতুন মাত্রা যোগ করেছে।

পঞ্চগড়-১ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৬৩ হাজার ৭০০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৩১ হাজার ৯৭৬ জন, নারী ভোটার ২ লাখ ৩১ হাজার ৭২৩ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ১ জন। নতুন ভোটার ২৬ হাজার ৬৭৮ জন এবং ভোটকেন্দ্র রয়েছে ১৫৫টি।

অন্যদিকে পঞ্চগড়-২ আসনে মোট ভোটার ৪ লাখ ১৭ হাজার ৫২৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৯ হাজার ৭০৮ জন, নারী ভোটার ২ লাখ ৭ হাজার ৮১৮ জন এবং হিজড়া ভোটার ৩ জন। নতুন ভোটার ২৭ হাজার ৫৮৮ জন এবং ভোটকেন্দ্র রয়েছে ১৩২টি।

শেষ মুহূর্তে নির্বাচনী উত্তাপ বাড়তে থাকায় দুই আসনেই ভোটের লড়াই জমে উঠেছে বলে মনে করছেন স্থানীয়রা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।