Nabadhara
ঢাকাশুক্রবার , ২০ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৌলতপুর
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

বিরামপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই যুবকের মৃত্যু

দিনাজপুর প্রতিনিধি 
ফেব্রুয়ারি ২০, ২০২৬ ৪:৩৭ অপরাহ্ণ
Link Copied!

দিনাজপুর প্রতিনিধি 

বিরামপুর উপজেলার টিএন্ডটি অফিসের সামনে দিনাজপুর–গোবিন্দগঞ্জ মহাসড়কে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন বড়ঘাট উপজেলার শালিকাদহ গ্রামের মিজানুর রহমানের ছেলে মো. সজিব হাসান (২৫) এবং মো. তোহিদুল ইসলামের ছেলে মো. ইজারুল ইসলাম রাব্বি (২৬)।

স্থানীয় সূত্রে জানা যায়, সজিব হাসান মোটরসাইকেল চালিয়ে ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট চিন্তামন এলাকা থেকে নিজ বাড়ি শালিকাদহে ফিরছিলেন। মোটরসাইকেলের পাশে ঝুলানো একটি কাপড়ের ব্যাগ ছিল। পথিমধ্যে অন্য একটি মোটরসাইকেলকে ওভারটেক করার সময় ব্যাগটির ভারসাম্যহীনতার কারণে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যায়।

ঠিক সেই মুহূর্তে পেছন থেকে দ্রুতগতিতে আসা একটি ট্রাক তাদের ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

খবর পেয়ে বিরামপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন এবং সড়কে যান চলাচল স্বাভাবিক করেন।

বিরামপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম সরকার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।