Nabadhara
ঢাকাবুধবার , ২০ অক্টোবর ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দিনাজপুর
  15. দৌলতপুর
আজকের সর্বশেষ সবখবর

কালিয়ায় দুস্কৃতিকারীদের ঘুম হারাম করার ঘোষণা দিলেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার

MEHADI HASAN
অক্টোবর ২০, ২০২১ ৮:০৫ অপরাহ্ণ
Link Copied!

মোঃ জিহাদুল ইসলাম, নড়াইল প্রতিনিধিঃ

সাম্প্রতিক দেশের বিভিন্ন স্থানে সহিংস ঘটনার প্রেক্ষিতে উদ্ভুত পরিস্থিতি মোকাবেলায় নড়াইলে অব্যাহত শান্তি সুরক্ষায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার ( ২০অক্টোবর) সকাল ১১ টায় উপজেলার কলাবাড়িয়া ইউনিয়ন পরিষদ ও উপজেলা প্রশাসনের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ জহুরুল ইসলামের সঞ্চালনায় এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান, জেলা পুলিশ সুপার প্রবীর কুমার রায়, এন,এস,আই’র ডিডি মোঃ মিজানুর রহমান, জেলা আনসার কমান্ডার বিকাশ চন্দ্র দাশ, অতিরিক্ত জেলা প্রশাসক দেবাশীষ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল ইসলাম, ইউএনও কালিয়া মোঃ আরিফুল ইসলাম, জেলা ঈমাম পরিষদের সভাপতি রশিদ আহম্মেদ, জেলা পুজা উদযাপন কমিটির সভাপতি অশোক কুন্ডু, নড়াগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোসাঃ রোখসানা খাতুনসহ আইনশঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরা।

এ ছাড়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্য থেকে বক্তব্য রাখেন উপজেলা মুলশ্রী গ্রামের পূর্বপাড়া জামে মসজিদের ঈমাম ও ইসলামী ফাউন্ডেশনের শিক্ষক মোঃ আবু সাইদ শিকদার, শিক্ষক নিশিকান্ত দাশ, সাংবাদিক বাবর আলী, রাজনৈতিক ব্যক্তিত্ব জেলা ছাত্রলীগের সভাপতি সুবাস বিশ্বাস, বড়দিয়া গেীড়িও মঠের সার মহারাজ বিভিন্ন ইউনিয়নের জন প্রতিনিধিসহ আরো অনেকে।

বক্তারা সাম্প্রতিক দেশের সাম্প্রদায়িক বিচ্ছন্ন ঘটনার নিন্দা জানিয়ে স্বস্ব ধর্মের উদ্ধৃতি দিয়ে বলেন, সবার ওপর মানুষ সত্য তাহার উপর নাই, অহিংস পরম ধর্ম।

দেশের অন্যন্য জেলার চেয়ে নড়াইল ব্যতিক্রম বলে বক্তারা অভিমত প্রকাশ করে বলেন, নড়াইলবাসী সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে প্রত্যেকেই প্রত্যেকের উৎসবে আনন্দ ভাগাভাগি করে নেয়। কিন্তু কিছু কুচক্রিমহল সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার লক্ষ্যে ধর্মকে ব্যবহার করে দেশে নৈরাজ্য সৃষ্টি করে উন্নয়ন বাঁধাগ্রস্থ করার ষড়যন্ত্রে লিপ্ত আছে। সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে সরকারের ভাবমুর্তি ক্ষুন্ন করার অপচেষ্টাকারীদের কঠোর আইনের আওতায় আনার আহ্বান জানান বক্তারা।

এছাড়া সদ্য সমাপ্ত দূর্গাপূজা নির্বিঘ্নে পালনে জেলা ও উপজেলা প্রশাসনের কঠোর নজরদারীর ভুয়সী প্রশংসা করেন তারা। জেলা পুলিশ সুপার প্রবীর কুমার রায় বলেন, মহানবী (সাঃ) বলেছেন, কারো ধর্ম কারোর ওপর চাপিয়ে দিওনা, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করোনা। মহানবী (সাঃ) এর বানী পুলিশ সুপারের মুখে শুনে সাধুবাদ জানিয়েছে সভায় আগতরা। যে কোন সাম্প্রদায়িক উষ্কানী সম্মিলিতভাবে প্রতিহত করে ধর্ম-বর্ণ নির্বিশেষে সম্প্রীতি বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন এবং ফেসবুকে বিতর্কিত কোন পোষ্টে কমেন্ট না করার পরামর্শ দেন তিনি। অসাধু চক্র এভাবে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আপনাদের ব্যবহার করবে। তাই সচেতনার সাথে দুস্কিৃতিকারীকে ধরতে পুলিশকে সহযোগীতা করুন। অহেতুক কোন দাঙ্গায় না জড়ানোর আহ্ববানও জানান তিনি।

জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান সবার প্রতি শন্তিপূর্ণ সহঅবস্থানের আহবান জানিয়ে তার বক্তব্যে বলেন, আমার আপনার কোন সাধ্য নেই হিন্দু, মুসলিম বা খৃষ্টানের ঘরে জন্ম নেওয়ার। মহান আল্লাহপাক যাকে যেখানে দিবেন সেখানেই তার জন্ম হবে, ধর্ম নিয়ে কেউ জন্মায়না। ধর্ম হলো পরোপারে মুক্তির পথ। ধর্মীয় অনুশাসন মেনে চললে সমাজে কোন অসংগতি তৈরী হয়না। যে ধর্মালম্বীই হোকনা কেন যদি অনৈতিক কাজের সাথে জড়ি থাকে তাকে পরকালে সাজা ভোগ করতে হবে। কর্ম ভাল না হলে ধর্মের দোহাই দিয়ে পার পাওয়া যাবেনা।

পরিশেষে তিনি সাম্প্রদায়িক সম্প্রিতি বিনষ্টকারীদের তথ্য দিয়ে সহযোগীতা করলে তাদের ঘুম হারাম করে দেওয়ার ঘোষনা দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।