কাবা কাকলি,কবি নজরুল সরকারি কলেজ প্রতিনিধি
মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতি (কনকসাস) ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় কনকসাসের সাধারণ সম্পাদক মো. বাইজীদ হোসেন সা’র নেতৃত্বে সমিতির অন্যান্য সদস্যরা কলেজের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন কনকসাসের দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক বিপ্লব শেখ, পাঠাগার ও প্রশিক্ষণ সম্পাদক রাকিবুল হাসান, কার্যনির্বাহী সদস্য আব্দুল মজিদ এবং সদস্য আমির হোসেন সবুজ।
এর আগে সকাল সাড়ে ৯টায় কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান, শিক্ষক পরিষদের সম্পাদক আব্দুল্লাহ আল-মাহমুদ এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক এবি এস এ সাদী মোহাম্মদ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
পরবর্তীতে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা, কলেজ শাখা ছাত্রদল, বিতর্ক ক্লাব, বাঁধনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দও শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

