Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৪ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দিনাজপুর
  15. দৌলতপুর
আজকের সর্বশেষ সবখবর

শ্বশুরকে ডাক্তার দেখাতে গিয়ে প্রাণ হারালেন পুত্রবধূ

মো.ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি
ফেব্রুয়ারি ২৪, ২০২৬ ৫:০০ অপরাহ্ণ
Link Copied!

মো.ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের বিরামপুর উপজেলায় শয্যাশায়ী শ্বশুরকে ডাক্তার দেখানোর পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মেহেনাজ বেগম (৪০) নামে এক গৃহবধূ।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক ১২টার দিকে উপজেলার ভেলারপাড় চক দুর্গা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। জানা গেছে, বিরামপুর উপজেলার শিবপুর গ্রামের ধান ব্যবসায়ী তোজাম মোল্লার পিতা জালাল মোল্লা দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত কারণে শয্যাশায়ী ছিলেন।

মেহেনাজ বেগম তাঁকে ডাক্তার দেখানোর উদ্দেশ্যে অটোরিকশায় বিরামপুরে নিয়ে যাচ্ছিলেন। পথে ভেলারপাড় এলাকায় চলন্ত অটোরিকশা থেকে তিনি ছিটকে পড়েন এবং পাকা সড়কে পড়ে যান। এ সময় পেছন দিক থেকে আসা আরেকটি অটোরিকশা তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার পর স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে বিরামপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এই হৃদয়বিদারক ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে গভীর শোক বিরাজ করছে। স্থানীয়রা অটোরিকশা চলাচলে অধিক সতর্কতা ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম সরকার জানান, ঘটনার বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। নিহতের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।