Nabadhara
ঢাকাসোমবার , ২ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

জয়পুরহাটে পিতার ছুরিকাঘাতে পুত্র গুরুতর আহত

জয়পুরহাট প্রতিনিধি
মার্চ ২, ২০২৬ ১:৩০ অপরাহ্ণ
Link Copied!

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটের জয়পুরহাট জেলার আক্কেলপুরে পারিবারিক কলহের জেরে পিতার ছুরিকাঘাতে মারুফ হোসেন (১৮) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন।

রোববার (১ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে আক্কেলপুর উপজেলার পৌর শহরের নিচাবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মারুফ দীর্ঘদিন ধরে মাদক সেবনের সঙ্গে জড়িত ছিলেন। এ নিয়ে পরিবারের মধ্যে বেশ কিছুদিন ধরেই কলহ চলছিল। রোববার রাতে একই বিষয়কে কেন্দ্র করে পিতা-পুত্রের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে মারুফের পিতা রনি রাগান্বিত হয়ে ঘরে থাকা একটি ধারালো ছুরি দিয়ে তাকে আঘাত করেন। এতে মারুফ গুরুতর আহত হন।

পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল-এ রেফার করা হয়।

এ বিষয়ে আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন রেজা জানান, এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।