Nabadhara
ঢাকারবিবার , ১ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

জাবিপ্রবি শিক্ষার্থীদের অংশগ্রহণে শিবিরের গণ-ইফতার ও সিরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

জাবিপ্রবি প্রতিনিধি
মার্চ ১, ২০২৬ ১০:৩৭ অপরাহ্ণ
Link Copied!

জাবিপ্রবি প্রতিনিধি

পবিত্র রমজান উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির-এর উদ্যোগে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘গণ-ইফতার’ ও ‘সিরাত প্রতিযোগিতা ২০২৬’-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের ছয় শতাধিক শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

রোববার (১ মার্চ) জামালপুর শহরের ব্রহ্মপুত্র কমিউনিটি সেন্টার-এ সংগঠনটির জাবিপ্রবি শাখার আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাবিপ্রবি শিবিরের সভাপতি হাফেজ মো. মামুনুর রশিদ এবং সঞ্চালনা করেন সেক্রেটারি ফাহাদ আহমদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী-র জামালপুর জেলা আমির আব্দুস সাত্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের জেলা সভাপতি আসাদুল ইসলাম, সাবেক জেলা সভাপতি প্রভাষক মোহাম্মদ আলী, সাবেক জেলা সভাপতি জিয়াউল হক এবং জামায়াতের শহর শাখার আমির ও সাবেক জেলা সভাপতি আল ইমরান সুজন।

এর আগে রোববার বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত শহরের ৫ রাস্তা মোড়ে অবস্থিত উইজডোম কলেজ-এ সিরাত প্রতিযোগিতার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। ‘আদর্শ মানব মুহাম্মদ (সা.)’ গ্রন্থের ওপর ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে আয়োজিত এ পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় ৭০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

সন্ধ্যায় ইফতার মাহফিলের মঞ্চ থেকে প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয়। বিজয়ীদের হাতে নগদ অর্থ, বই ও সম্মাননাসূচক ক্রেস্ট তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মাঝে ধর্মীয় মূল্যবোধ, নৈতিকতা ও মানবিক চেতনা জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা শিক্ষার্থীদের আদর্শিক ও নৈতিক গঠনে সিরাতচর্চার গুরুত্ব তুলে ধরেন এবং ভবিষ্যতেও এ ধরনের শিক্ষামূলক ও মানবিক আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

ইফতারের পূর্বে সম্মিলিত দোয়ার মাধ্যমে দেশ, জাতি ও শিক্ষাঙ্গনের শান্তি, কল্যাণ ও অগ্রগতি কামনা করা হয়। পরে অংশগ্রহণকারীরা একসঙ্গে ইফতার গ্রহণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।