Nabadhara
ঢাকারবিবার , ১৫ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

বিরামপুরে অবৈধ বালু উত্তোলনে বাধা, বালুভর্তি ট্রাক্টর জব্দ

মোঃ ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি
মার্চ ১৫, ২০২৬ ৪:২১ অপরাহ্ণ
Link Copied!

মোঃ ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের বিরামপুর উপজেলার পলিপ্রয়াগপুর ইউনিয়নের জোতজয়রামপুর এলাকায় ছোট যমুনা নদীর পাড় সংলগ্ন একটি জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, গভীর রাতে ভেকু মেশিন ও একাধিক মেসি গাড়ির সহায়তায় ২ দিন ধরে ওই এলাকা থেকে বালু উত্তোলন করা হচ্ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, এক আদিবাসী ব্যক্তির নদীর পার সংলগ্ন জমি হতে গত রাত থেকে একটি ভেকু মেশিন দিয়ে মাটি কেটে বালু উত্তোলন করে বিভিন্ন স্থানে পরিবহন করা হচ্ছিল বলে অভিযোগ রয়েছে। গভীর রাতে এ ধরনের কর্মকাণ্ড চলায় এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়।

বিষয়টি জানাজানি হলে দিনাজপুর জেলা বিএনপির সদস্য মহাসীন আলী রাজু ওরফে চশমা রাজু ঘটনাস্থলে যান এবং বালু উত্তোলনের বিষয়টি পরিদর্শন করেন বলে স্থানীয়রা জানান।পরে বিরামপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি বালুভর্তি ট্রাক্টর আটক করে জব্দ করে।

তবে স্থানীয়দের অভিযোগ, ঘটনাস্থলে ভেকুসহ আরও কয়েকটি ট্রাক্টর ছিল সেগুলো জব্দ করা হয়নি। ফলে অবৈধ বালু উত্তোলনের সাথে জড়িতদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

বিরামপুর উপজেলার বিভিন্ন এলাকায়—বিশেষ করে মুকুন্দপুরসহ নদী ও ফসলি জমি সংলগ্ন এলাকায়—গভীর রাতে অবৈধভাবে বালু উত্তোলনের প্রবণতা বাড়ছে। এতে একদিকে নদীর তীর ভাঙনের ঝুঁকি বাড়ছে, অন্যদিকে কৃষিজমিরও ক্ষতির আশঙ্কা রয়েছে।

নদী ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের আরও কঠোর নজরদারি ও নিয়মিত অভিযান প্রয়োজন।

এ বিষয়ে বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।