কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
রংপুরের কাউনিয়ায় কাউনিয়া রিপোর্টার্স ক্লাবের নবগঠিত কমিটির পরিচিতি সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ মার্চ) উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে নবগঠিত কমিটির সদস্যদের পরিচিতি তুলে ধরা হয়। পরে প্রয়াত সাংবাদিকদের মাগফিরাত এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়। মুনাজাত পরিচালনা করেন মাওলানা মো. ছমির উদ্দিন।
কাউনিয়া রিপোর্টার্স ক্লাবের উপদেষ্টা পর্ষদের সদস্য সফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন— কাউনিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অংকন পাল, হারাগাছ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রাজু আহমেদ, কাউনিয়া থানার এসআই মনিবুর রহমান এবং আরিফা ফুড প্রোডাক্টস (চমক)-এর ব্যবস্থাপনা পরিচালক আতাউর রহমান।
কাউনিয়া রিপোর্টার্স ক্লাবের নবগঠিত কমিটির সভাপতি মিজানুর রহমানের সঞ্চালনায় আরও বক্তব্য দেন উপদেষ্টা পর্ষদের সদস্য আবু রেজা মোহাম্মদ আব্দুল্লাহ, মাসুদ আলম, মোস্তাফিজার রহমান রানা, ক্লাবের সাধারণ সম্পাদক জুলহাস হোসেন সোহাগ ও সাংগঠনিক সম্পাদক আসলাম খান।
অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার সুধীজন উপস্থিত ছিলেন। শেষে দোয়া ও ইফতার মাহফিলে অংশ নেন উপস্থিত অতিথি ও সাংবাদিকরা।

