Nabadhara
ঢাকারবিবার , ১৫ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

বীরগঞ্জে শিশুদের অংশগ্রহণে সহিংসতা প্রতিরোধে সাংস্কৃতিক আয়োজন

Link Copied!

উত্তম শর্মা, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে শিশুদের অংশগ্রহণে সচেতনতামূলক প্রচার অভিযান, নাটিকা প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৫ মার্চ) উপজেলার ১০ নং মোহনপুর ইউনিয়নের চৌধুরীহাট টেকনিক্যাল কলেজ মাঠ প্রাঙ্গণে বীরগঞ্জ এরিয়া প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে এ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বীরগঞ্জ এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এপি ম্যানেজার রবার্ট কমল সরকারের সভাপতিত্বে এবং মো. নজরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ১০ নং মোহনপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. ফেরদৌস আলী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোহনপুর ইউনিয়নের প্রোগ্রাম অফিসার শ্যামলা শান্তি কোরাইয়া, আব্দুর সাত্তার, মো. নজরুল ইসলাম ও যতীন চন্দ্র রায়সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে শিশুদের নেতৃত্বে লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি বর্ণাঢ্য প্রচার অভিযান পরিচালিত হয়। এ ছাড়াও নাটিকা প্রদর্শনী ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে সমাজে সচেতনতার বার্তা তুলে ধরা হয়।

বক্তারা বলেন, লিঙ্গভিত্তিক সহিংসতা আমাদের সমাজের একটি বড় সমস্যা। এ সহিংসতা প্রতিরোধে পরিবার, সমাজ ও বিভিন্ন প্রতিষ্ঠানকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। বিশেষ করে শিশুদের সচেতনতা ও নেতৃত্ব সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তারা আরও বলেন, আজকের এই প্রচার অভিযান, নাটিকা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে যে সচেতনতার বার্তা দেওয়া হয়েছে, তা সমাজে সহিংসতা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।