Nabadhara
ঢাকাশনিবার , ৩০ অক্টোবর ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দিনাজপুর
  15. দৌলতপুর
আজকের সর্বশেষ সবখবর

মোল্লাহাটে থানা পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ যুবক আটক

MEHADI HASAN
অক্টোবর ৩০, ২০২১ ৩:৪৬ অপরাহ্ণ
Link Copied!

মোল্লাহাট(বাগেরহাট)প্রতিনিধিঃ

বাগেরহাটের মোল্লাহাটে ১ কেজি গাঁজাসহ এক যুবককে আটক করেছে মোল্লাহাট থানা পুলিশ। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৭ টার দিকে উপজেলার গাংনী এলাকা থেকে ১ কেজি গাঁজাসহ মুকুল গাজী (২৯) কে আটক করা হয়। আটক মুকুল গাজী উপজেলার কুলিয়া গ্রামের কবির গাজীর  ছেলে।
আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু হয়েছে। শনিবার সকালে আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

মোল্লাহাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সোমেন দাশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গাংনী এলাকা  থেকে ১ কেজি গাঁজাসহ মুকুল গাজীকে  আটক করা হয়। আটককৃত আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু হয়েছে। আসামীকে শনিবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। মোল্লাহাট থানা পুলিশের এই মাদক বিরোধী  অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।