Nabadhara
ঢাকামঙ্গলবার , ৩১ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

প্রাণবন্ত পরিবেশে পাঠদান দেখে সন্তোষ প্রকাশ, একাডেমি পরিদর্শনে আজাদ

কালকিনি (মাদারীপুর) প্র‌তি‌নি‌ধি
মার্চ ৩১, ২০২৬ ৮:৪৯ অপরাহ্ণ
Link Copied!

কালকিনি (মাদারীপুর) প্র‌তি‌নি‌ধি

ফুরফুরে ও আনন্দঘন মেজাজে কালকিনির ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সৈয়দ আবুল হোসেন একাডেমি পরিদর্শন করেছেন কালকিনি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদ।

​একাডেমি প্রাঙ্গণে পৌঁছালে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। পরিদর্শনকালে তিনি বিদ্যালয়ের সার্বিক পরিবেশ, শিক্ষা কার্যক্রম ও অবকাঠামোগত উন্নয়ন ঘুরে দেখেন।

এ সময় তিনি শিক্ষক ও সংশ্লিষ্টদের সাথে কুশল বিনিময় করেন এবং বিদ্যালয়ের সার্বিক অগ্রগতির প্রশংসা করেন।

​পরিদর্শন শেষে তিনি জানান, শিক্ষার আলো ছড়িয়ে দিতে এই প্রতিষ্ঠানটি প্রশংসনীয় ভূমিকা পালন করছে। ফুরফুরে ও প্রাণবন্ত পরিবেশে শিক্ষার্থীদের পাঠদান এবং বিদ্যালয়ে এক‌টি মস‌জিদ নির্মাণ কাজ ও সুন্দর পরিবেশ দেখে তিনি অত্যন্ত আনন্দিত।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।