Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১১ নভেম্বর ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দিনাজপুর
  15. দৌলতপুর
আজকের সর্বশেষ সবখবর

নাজিরপুরে ৩ টি ইউনিয়নের নির্বাচনী ফলাফলঃ আওয়ামী লীগ ১ বিদ্রোহী ২

MEHADI HASAN
নভেম্বর ১১, ২০২১ ৯:৩৬ অপরাহ্ণ
Link Copied!

 তৌহিদুল ইসলাম জিসান, নাজিরপুর উপজেলা প্রতিনিধিঃ
পিরোজপুরের নাজিরপুরে সদ্য অনুষ্টিত হওয়া দ্বিতীয় ধাপের তিনটি ইউনিয়নের (শ্রীরামকাঠী,শাখারিকাঠী, দীর্ঘা)ইউপি নির্বাচনের একটি (দীর্ঘা)বাদে বাকী দুটিই আনারসের বিপক্ষে নৌকাডুবি হয়েছে।
নাজিরপুরের ৮নং শ্রীরামকাঠী ইউনিয়ন নৌকা মার্কার প্রার্থী উত্তম কুমার মৈত্রের প্রতিদ্বন্দ্বী প্রার্থী ৫৫৬ ভোটে আনারস মার্কার প্রার্থী বীরমুক্তিযোদ্ধা আলতাফ হোসেন বেপারী নির্বাচিত হয়।উত্তমকুমার নৌকা প্রতিক নিয়ে -৩৮৯৩ ভোট পান এবং বিজয়ী আনারস মার্কার প্রার্থী জনাব আলতাফ হোসেন বেপারী পান -৪৪৪৯ ভোট। এই ইউনিয়নে মটর সাইকেল প্রতিক নিয়ে তৃতীয় হয় মাস্টার মোতাহার উদ্দীন ২১৮৭ ভোট পেয়ে।এই ইউনিয়নে মোট ভোটার -১৫৮৪৯ এবং কাস্টিং ভোট -১১৬৬০, আর বৈধ ভোট পড়েছে -১১৫৭০।
এদিকে ৫নং শাখারিকাঠী ইউনিয়নে নৌকা মার্কার প্রার্থী আখতারুজ্জামান গাউস কে আনারস মার্কার প্রার্থী খালিদ হোসেন সজল ৭৮০ ভোটের ব্যবধানে পরাজিত করে।এখানে নৌকা প্রতিক পায় ৩৭৯৫ ভোট এবং আনারস মার্কা পায় ৪৪৮৫ ভোট । এই ইউনিয়নে মোট ভোটার ১৪৮২১ এবং কাস্টিং ভোট -১১০৭৬ আর বৈধ ভোট  ১০১৪৮ জন।
 ৬নং দীর্ঘা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও নৌকার বিজয়ী প্রার্থী বাবু আশুতোষ বেপারী জয় লাভ করেছেন ।তিনি নৌকা প্রতিকে ভোট পেয়েছেন ৫২০৫ ভোট এবং তার নিকটতম প্রতিদন্ধি মাস্টার শাহ-আলম আকন আনারস প্রতিক নিয়ে পেয়েছেন -৩৩৫৩ ভোট।যেখানে নৌকা প্রার্থীর নিকটে আনারস ১৯০২ ভোটে পরাজিত হয়। এই ইউনিয়নে মোট ভোটার সংখ্যা -১৩৬৯৯ এবং কাস্টিং ভোট -৯৯২৪ আর বৈধ ভোট -৯৭৭২,বলে নিশ্চিত করেছেন উপজেলা রিটার্নিং কর্মকর্তা সৈয়দ আবুবকর সিদ্দিক।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।