Nabadhara
ঢাকাসোমবার , ১৫ নভেম্বর ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দিনাজপুর
  15. দৌলতপুর
আজকের সর্বশেষ সবখবর

কালকিনিতে নির্বাচনি সহিংসতা: বোমায় আহত সেই বৃদ্ধের মৃত্যু

MEHADI HASAN
নভেম্বর ১৫, ২০২১ ৫:১৬ অপরাহ্ণ
Link Copied!

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধিঃ

মাদারীপুরের কালকিনি উপজেলায় ইউপি নির্বাচনি সহিংসতার জেরে বোমায় আহত আলমগীর প্যাদা (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার সকালে ঢাকার মোহাম্মদপুরের সিটি হাসপাতালে চিকিৎসাধীন থেকে তিনি মারা যান।

নিহত আলমগীর প্যাদা উপজেলার সিডিখান এলাকার সিডিখান গ্রামের জয়নাল প্যাদার ছেলে। এলাকা ও পুলিশ সূত্রে জানা গেছে, দ্বিতীয় ধাপের কালকিনির সিডিখান ইউপি নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের প্রার্থী মো. চান মিয়া শিকদারের সমর্থকদের সঙ্গে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মিলন মিয়ার সমর্থকদের মধ্যে গত ১০ নভেম্বর সকালে সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হয় এবং দুই শতাধিক বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।

এ সময় বোমায় স্বতন্ত্র প্রার্থী মিলন মিয়ার সমর্থক আলমগীর প্যাদা গুরুতর আহত হন। পরে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। স্বতন্ত্র প্রার্থী মিলন মিয়া জানান, আলমগীর প্যাদা আমার বংশের লোক। তাকে বোমা মেরে চান মিয়ার সমর্থকরা আহত করেছেন। সোমবার সকালে ঢাকায় চিকিৎসাধীন থেকে তার মৃত্যু হয়।

আওয়ামী লীগ প্রার্থী চান মিয়া সিকদার জানান, আমার লোকজনের বোমায় নয়, মিলন মিয়ার লোকজনের বোমায় আহত হয়ে আলমগীর প্যাদা মারা গেছেন। এ ব্যাপারে কালকিনি থানার ওসি ইসতিয়াক আসফাক রাসেল বলেন, আহত আলমগীরের মৃত্যু হয়েছে; আমরা খবর পেয়েছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।