Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৬ নভেম্বর ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দিনাজপুর
  15. দৌলতপুর
আজকের সর্বশেষ সবখবর

মোল্লাহাটের কুলিয়াতে রাজিয়া নাসেরের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

MEHADI HASAN
নভেম্বর ১৬, ২০২১ ১০:৪৬ অপরাহ্ণ
Link Copied!

মোল্লাহাট (বাগেরহাট)প্রতিনিধিঃ

বাগেরহাটের মোল্লাহাটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচী, বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীনের মাতা ও বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়ের দাদী শেখ রাজিয়া নাসের এর ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে মরহুমার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার রাত ৮ টায় কুলিয়া ইউনিয়নের নতুন ঘোষগাতী শেখ হেলাল উদ্দীন ক্লাবে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। শেখ হেলাল উদ্দীন ক্লাবের সভাপতি নাজমুল হাসানের উদ্যোগে এবং কুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ আতিয়ার রহমানের সভাপতিত্বে এ দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন কুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এম নওশের আলী নসু, কুলিয়া ইউপি চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান মোল্লা, উপজেলা শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক এস এম মুরাদ হোসাইন, প্রধান শিক্ষক শেখ সোহেল রানা, কুলিয়া ইউনিয়ন ছাত্রলীগ সাধারণ সম্পাদক শেখ ইখলাছুর রহমান, ইউপি সদস্য শেখ নেয়ামত আলী প্রমূখ।

দোয়া পরিচালনা করেন অবসর প্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আলাউদ্দীন শেখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।