শফিকুল ইসলাম সাফা,চিতলমারীঃ
বাগেরহাটের চিতলমারীতে এক কেজি গাঁজাসহ দুখু মোল্লা (৪২) নামে এক মাদক ব্যাবসায়ী যুবককে আটক করেছে চিতলমারী থানা পুলিশ। সে উপজেলার বড়বাড়িয়া নতুন পাড়া গ্রামের আজিম মোল্লার ছেলে। বুধবার সকাল সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চিতলমারী থানার অফিসার ইনচার্জ এ ইচ,এম কামরুজ্জানের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার বড়বাড়িয়া হকক্যানেলের পাড়ে বাগান থেকে গাাঁজাসহ তাকে আটক করা হয়।
এব্যাপারে দুখুর বিরুদ্ধে চিতলমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলার প্রস্তুতি চলছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

