Nabadhara
ঢাকাবুধবার , ১৭ নভেম্বর ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

মোল্লাহাটে থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে গাঁজাসহ ৩ যুবক আটক

MEHADI HASAN
নভেম্বর ১৭, ২০২১ ৪:৩৬ অপরাহ্ণ
Link Copied!

মোল্লাহাট(বাগেরহাট)প্রতিনিধিঃ

বাগেরহাটের মোল্লাহাটে  ২ কেজি গাঁজাসহ দুই যুবককে আটক করেছে মোল্লাহাট থানা পুলিশ। গতকাল মঙ্গলবার রাত ৮ টার দিকে উপজেলার নতুন ঘোষগাতী কালু শিকদারের বাড়ির সামনে থেকে ২ কেজি গাঁজাসহ হাসান মোল্লা(৩০) এবং আল-আমিন মোল্লা(২৫)কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামী হাচান মোল্লা উপজেলার নতুন ঘোষগাতী গ্রামের বারিক মোল্লার ছেলে এবং মোঃ আল-আমিন মোল্লা একই এলাকার সাহেব আলী মোল্লার ছেলে। এছাড়া অপর অভিযানে একই রাতে ২৫ গ্রাম গাজাসহ উপজেলার গাওলা গ্রাম থেকে মোঃ নুর ইসলাম শেখ (৩০)কে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আসামী  নুর ইসলাম শেখ উপজেলার গাওলা গ্রামের শেখ রেজাউল করিমের ছেলে। গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রজু হয়েছে। বুধবার সকালে আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

মোল্লাহাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সোমেন দাশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নতুন ঘোষগাতী  এলাকা  থেকে ২ কেজি গাঁজাসহ হাসান মোল্লা এবং আল-আমিন মোল্লাকে গ্রেপ্তার করা হয়। এছাড়া অপর এক অভিযানে উপজেলার গাওলা এলাকা থেকে রাত সাড়ে ৭ টার দিকে ২৫ গ্রাম গাঁজাসহ নুর ইসলাম শেখকে গ্রেপ্তার করা হয়। আসামীরা পেশাদার মাদক কারবারি তাঁদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু হয়েছে। বুধবার সকালে আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। মোল্লাহাটের মাদক কারবারিদের হুশিয়ারী করে তিনি আরো বলে নয় মাদক ছাড়ুন না হয় মোল্লাহাট ছাড়ুন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।