Nabadhara
ঢাকাসোমবার , ২২ নভেম্বর ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

মা ও শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর-চিতলমারীতে সচিব

MEHADI HASAN
নভেম্বর ২২, ২০২১ ৬:৪৭ অপরাহ্ণ
Link Copied!

শফিকুল ইসলাম সাফা, চিতলমারী:

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. সায়েদুল ইসলাম বলেন, ‘মা ও শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। গর্ভবতী মা সুস্থ থাকলে ভবিষ্যৎ প্রজন্মের সন্তান সুস্থ থাকবে। সেই লক্ষ্যেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা সবাই কাজ করে চলেছি। উপজেলা পর্যায়ের কাজ পরিদর্শনের জন্য এই প্রথম কোন সচিব তৃণমুলে এসেছে। এর অর্থ হলো আমরা জনগণের দোড়গোড়ায় সরকারের পরিপূর্ণ সেবা পৌঁছে দিতে চাই।’

রবিবার বিকাল ৫ টায় মা ও শিশু সহাতা কর্মসূচির মাঠ পর্যায়ের পরিস্থিতি সরেজমিন পরিদর্শন শেষে উপজেলার চরবানিয়ারী ইউনিয়ন মা ও শিশু সহাতা কর্মসূচির মাসিক সভায় প্রধানঅতিথি হিসেবে তিনি এ কথা বলেন।

ইউপি চেয়ারম্যান অর্চণা বড়ালের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন চিতলমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান অশোক কুমার বড়াল, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইয়েদা ফয়জুন্নেছা, উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) জান্নাতুল আফরোজ স্বর্ণা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. হাফিজুর রহমান, এনজিও রিক এবং বিশ্ব খাদ্য কর্মসূচির কর্মকর্তা গন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।