Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৩ নভেম্বর ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে সবুজ সংঘ ক্লাবের নির্বাচনে ১৮মনোনয়নপত্র জমা

MEHADI HASAN
নভেম্বর ২৩, ২০২১ ৬:৫৩ অপরাহ্ণ
Link Copied!

শফিকুল ইসলাম সাফা, চিতলমারী: 

বাগেরহাটের চিতলমারীর ঐতিহ্যবাহী সবুজ সংঘ ক্লাবের কার্যকরি কমিটির নির্বাচনে ১৩ পদে প্রতিদ্ব›িদ্বতার জন্য ১৮ টি মনোনয়ন পত্র জমা পড়েছে। মঙ্গলবার বিকাল ৪ টার মধ্যে মনোনয়নপত্র ক্রয় ও জমাদানের শেষ সময় হওয়ায় এর পূর্বেই নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের হাতে আনুষ্ঠানিক ভাবে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেন। এ সময় মোট ১৩ টি পদের বিপরীতে ১৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা করেন।

এর মধ্যে সভাপতি পদে শামীম আনোয়ার বাবু, রাজু আহমেদ ফরাজী, সহ-সভাপতি পদে মোঃ আল আমিন শেখ (লিটন), অমলেশ সাহা, শেখ শহিদ, মোঃ ইব্রাহীম মুন্সী, সাধারণ সম্পাদক পদে মোঃ জাহিদ শেখ, অলিপ কুমার সাহা, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে মোঃ জাহাঙ্গীর হোসেন বিন্দু, সাংগঠনিক সম্পাদক পদে সাংবাদিক এস,এস, সাগর, দপ্তর সম্পাদক পদে প্রদীপ মন্ডল, কোষাধ্যক্ষ পদে হিমাংশু রায় , আল মামুন, ক্রীড়া সম্পাদক পদে সত্যজিৎ মন্ডল, সহ-ক্রীড়া সম্পাদক পদে ইমরোজ হায়দার মুকুল, সাংস্কৃতিক সম্পাদক পদে বুদ্ধদেব গুহ, সমাজ কল্যাণ সম্পাদক পদে মোঃ ইব্রাহীম মীর ,প্রচার সম্পাদক পদে সমীর মন্ডল মনোনয়নপত্র জমা দেন।

এ সময় উপস্থিত ছিলেন সবুজ সংঘ ক্লাবের প্রধান উপদেষ্টা জগদীশ চন্দ্র বাড়ৈ, উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক মোঃ শেখ নজরুল ইসলাম, , সাবেক সভাপতি নামজুল শেখ, উপদেষ্টা দেবাশীষ বিশ্বাস দেব , সাহেব আলী ফরাজী প্রমুখ।

এ ব্যাপারে উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ও সবুজ সংঘ ক্লাবের কার্যকরি কমিটির দ্বি-বার্ষিক নির্বাচনের প্রিজাইডিং অফিসার মোঃ আবু মুছা জানান, ১৩ টি পদের নির্বাচনে মোট ১৮ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। বুধবার (২৪ নভেম্বর) মননোয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীদের নাম ঘোষণা করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।