Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৩ নভেম্বর ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ায় শহীদ শেখ আবু নাসের স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট ২০২১ এর উদ্ভোধন

MEHADI HASAN
নভেম্বর ২৩, ২০২১ ৯:২০ অপরাহ্ণ
Link Copied!

কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি:

কচুয়ায় শহীদ শেখ আবু নাসের স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট ২০২১ এর উদ্ভোধনী খেলা আজ মঙ্গলবার  বিকাল ৩টায় মঘিয়া ফুটবল মাঠে অনুষ্ঠিত হয়। উদ্ভোধনী খেলায় অংশ নেয় ও দেপাড়া ফুটবল একাদশ। খেলায় পিরোজপুর ফুটবল একাদশ দেপাড়া ফুটবল একাদশকে ২-১ গোলে পরাজিত করে বিজয়ী হন।

খেলার প্রথমার্ধে পিরোজপুর ফুটবল একাদশ ১-০ গোলে এগিয়ে থাকে। পরে খেলার দ্বিতীয়ার্ধে দুই দলই ১-১ গোল করে। খেলা পরিচালনা করেন ইকবাল শেখ,ফারুক সেখ ও আ: আলীম সেখ। মঘিয়া স্পোটিং ক্লাবের উদ্যোগে ও উপজেলা ক্রিড়া সংস্থার সেক্রেটারী মো: সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ফুটবল টুর্ণামেন্ট খেলার উদ্ভোধন করেন কচুয়া উপজেলা চেয়ারম্যান নাজমা সরোয়ার। উদ্ভোধনী খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া থানা অফিসার্স ইন চার্য মো: মনিরুল ইসলাম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান হাজরা রেজা সেলিম,মঘিয়া ইউনিয়ন চেয়ারম্যান এ্যড: পঙ্কজ কান্তি অধিকারী, মঘিয়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সাবেক শিক্ষক সেখ সোহরাব হোসেন, বিশিষ্ট মুক্তিযোদ্ধা হাজরা হাফিজুর রহমান তোতা,আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক সেখ কামরুল ইসলাম, প্রেসক্লাবের সেক্রেটারী কাজী সাইদুজ্জামান ,শ্রমিকলীগের সভাপিত খান সহিদুল ইসলাম,যুব মহিলা লীগের সভাপতি তানিয়া আক্তার নাহার,ইউপি সদস্য সেখ বাবুল হোসেন, সেখ মারুফ হোসেন, সেখ মিজানুর রহমান সহবাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের বিভিন্ন সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক নেত্রীবৃন্দ ও এলাকার গন্য মান্য ব্যাক্তিবর্গ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।