Nabadhara
ঢাকাশুক্রবার , ১৭ জুন ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নগরকান্দায় দোকানদারের উপর হামলা, থানায় অভিযোগ

নগরকান্দা ( ফরিদপুর ) প্রতিনিধি
জুন ১৭, ২০২২ ৯:১২ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুরের নগরকান্দায়  কৃষক লীগের সাধারণ সম্পাদকের ভাই আঃ আলী হোসেন এর উপর হামলা, দোকান ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে ।
১৫ জুন (২০২২) ইং তারিখ অভিযোগ সূত্রে জানা যায় , ১৩ জুন (২০২২ ) ইং তারিখ রোজ সোমবার সন্ধ্যা ৭ :০০ ঘটিকার সময়  অলিদ মুন্সী  গোসল করতে গেলে শ্রীরামদিয়া গ্রামের রতন  সেখের ছেলে  ১/ এলাহী  (২৫) ২/ কালাম (৪৫) ৩/ মামুন (৩০), তজিমদ্দিনের ছেলে  ৪ / মোতালেব সেখ (৬০) ৫/ ফুয়াদ সেখ (৩০ মোতালেব সেখ এর ছেলে  ৬ /ফয়সাল সেখ (২২) ৭/ সুজন সেখ (২৫) নালা মাতুব্বরের ছেলে ৮/ উজ্জ্বল মাতুব্বর (৩০)  সর্ব সাং শ্রীরামদিয়া  গন সহ অজ্ঞাত ২০ – ২৫ জন সহ মোটরসাইকেল ও অটোভ্যান যোগে আসিয়া  রামদা , বাঁশের লাঠি , লোহার রড সহ বিভিন্ন দেশীয়  অস্ত্র – সস্ত্র নিয়ে আলী হোসেন এর উপর হামলা চালিয়ে মারধর করে  দোকানের বেড়া ভাঙ্গিয়া আনুমানিক ২৫০০০ ( পঁচিশ হাজার ) টাকার ক্ষতি সাধন করে ।  নগদ ১৫,০০০ ( পনের হাজার )  টাকা এবং দোকানের  ক্যাশবাক্সে থাকা   স্যামস্যাং ১ ( এক) টি মোবাইল ফোন যার মূল্য  ১৯,০০০(উনিশ হাজার) টাকা লুটে নেয় ।
এ ব্যাপারে অভিযুক্ত মোতালেব সেখ গংদের সাথে যোগাযোগ করা হলে তারা  বলেন , আমাদের কোন লোক ওখানে উপস্থিত ছিল না ।
নগরকান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ হাবিল হোসেন নবধারা কে বলেন, ডাঙ্গী ইউনিয়নের খৈয়া গ্রামের হামলা ও দোকান ভাংচুর এর অভিযোগ পেয়েছি , তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।