Nabadhara
ঢাকাশুক্রবার , ১৯ আগস্ট ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াগাতীতে থানা ছাত্রলীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মহফিল অনুষ্ঠিত

মোঃ জিহাদুল ইসলাম, নড়াইল প্রতিনিধি
আগস্ট ১৯, ২০২২ ১০:০৯ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলের নড়াগাতীতে থানা ছাত্রলীগের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৮ আগষ্ট (বৃহস্পতিবার) বিকালে নড়াগাতী থানা আওয়ামিলীগ অফিসের সামনে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় বঙ্গবন্ধুসহ ১৫ আগষ্ট নিহতদের স্মরণে দোয়া মাহফিল ও তবারক বিতরন করা হয়। বিকেলে থানার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে সরব হয়ে ওঠে সভার মাঠ।

এ সময় বরগুনায় ছাত্রলীগের ওপর পুলিশি হামলার নিন্দাও জানানো হয়। নড়াগাতী থানা ছাত্রলীগের সভাপতি মঞ্জরুল চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাসিম শেখের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, প্রধান বক্তা বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও নড়াইল জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য কাজী সরোয়ার হোসেন, সম্মানীত অতিথি কালিয়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র ওয়াহিদুজ্জামান হীরা, বিশেষ অতিথি জেলা ছাত্রলীগের সভাপতি নাঈম ভূঁইয়া ও নড়াগাতী থানা আওয়ামিলীগের সভাপতি সালাউদ্দিন বশির প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।