কচুয়ায় মাদক সেবনের অপরাধে জাহিদুল মোল্লা নামক এক যুবককে অর্থদন্ড ও কারাদন্ড দেওয়া হয়েছে।মঙ্গলবার এই ঘটনা ঘটে বাধাল ইউনিয়নের বিলকুল গ্রামে।
জানা যায়, গতকাল মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য অধিদপ্তর এর পক্ষ থেকে এই অভিযান চালানো হয়। কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেড এসএম তারেক সুলতান জানান যে,কচুয়া উপজেলার বাধাল ইউনিয়নের আশ^াব মোল্লার ছেলে জাহিদুল মোল্লা (২৬) কে বিলকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পার্শ থেকে মাদক(গাজা) সেবনরত অবস্থায় হাতেনাতে আটক করা হয় এবং পরে তার দেহ তল্লাসী করে তার নিকট আরও গাজা পাওয়া যায়।
পরবর্তীতে জাহিদুল মোল্লার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে নগদ ২শত টাকা ও ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

