Nabadhara
ঢাকামঙ্গলবার , ৭ ফেব্রুয়ারি ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

শরণখোলা বাজার থেকে অজগর উদ্ধার, বনে অবমুক্ত 

সোহেল রানা বাবু, জেলা প্রতিনিধি, বাগেরহাট
ফেব্রুয়ারি ৭, ২০২৩ ১০:৩৫ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাটের শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের তাফালবাড়ী বাজার  থেকে বিশাল আকৃতির এক অজগর উদ্ধার করে বনে অবমুক্ত করা হয়েছে । মঙ্গলবার  (৭ ফেব্রুয়ারি ) বিকালে বাজারের ব্যবসায়ী মোঃ খানজাহান এর ঔষধের দোকান থেকে   উদ্ধার হয় অজগরটি।

বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের স্বেচ্ছাসেবক শেখ নাজমুল ইসলাম ও সিপিজির সদস্য মোঃ মনির মোল্লা বলেন, দুপুরে  বাজারের ব্যাবসায়ী খানজাহান  তাকে মোবাইল ফোনে খবর দেন অজগরের বিষয়।   খবর পেয়ে সঙ্গে সঙ্গে  এসে সেখান থেকে অজগরটি উদ্ধার করি। ৮ ফুট লম্বা এবং প্রায় ৭ কেজি ওজনের অজগরটি  বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

পূর্ব সুন্দরবনের শরণখোলা স্টেশন কর্মকর্তা (এসও)  সুফল রায়,  বলেন, খাবারের খোঁজে সুন্দরবন থেকে অজগর সাপটি লোকালয়ে ঢুকে পড়ে বলে ধারণা করা হচ্ছে। বিকেল ৪ টার দিকে রেঞ্জ অফিসংলগ্ন বনে অজগরটি অবমুক্ত করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।