Nabadhara
ঢাকাবুধবার , ২২ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় গণশুনানি, অভিযোগে সরাসরি হস্তক্ষেপ ডিসির

রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
এপ্রিল ২২, ২০২৬ ৮:২১ অপরাহ্ণ
Link Copied!

রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি

খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত সাপ্তাহিক গণশুনানিতে সাধারণ মানুষের নানা সমস্যা সরাসরি শুনে তাৎক্ষণিক সমাধানের নির্দেশনা দিয়েছেন নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ হুরে জান্নাত।

বুধবার (২২ এপ্রিল) জেলা প্রশাসকের কার্যালয়ে এ গণশুনানি অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত হয়ে তাদের ব্যক্তিগত, সামাজিক ও প্রশাসনিক নানা অভিযোগ ও সমস্যার কথা তুলে ধরেন।

গণশুনানিতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মিজ্ হুরে জান্নাত। তিনি মনোযোগ সহকারে আবেদনকারীদের বক্তব্য শোনেন এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোকে দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

এ সময় সেবাপ্রত্যাশীদের প্রতি তার আন্তরিকতা ও মানবিক দৃষ্টিভঙ্গি উপস্থিতদের মাঝে ইতিবাচক সাড়া ফেলে।

এছাড়া, গণশুনানির একপর্যায়ে হৃদরোগে আক্রান্ত এক আবেদনকারীর প্রতি মানবিক সহায়তা হিসেবে জেলা প্রশাসকের পক্ষ থেকে চিকিৎসা ব্যয়ের জন্য ২০ হাজার টাকার একটি চেক প্রদান করা হয়।

জেলা প্রশাসনের এমন উদ্যোগে সাধারণ মানুষের মাঝে আস্থা বৃদ্ধি পাচ্ছে বলে জানিয়েছেন উপস্থিত সেবাপ্রত্যাশীরা। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের গণশুনানি কার্যক্রমের মাধ্যমে তাদের সমস্যার দ্রুত সমাধান মিলবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।