Nabadhara
ঢাকাবুধবার , ৮ ফেব্রুয়ারি ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াগাতীতে মাইকের ঘোষনায় রাস্তার সরকারী গাছ কাটার হিড়িক, ইউএনও’ হস্তক্ষেপে বন্ধ

 মোঃ জিহাদুল ইসলাম, নড়াইল প্রতিনিধি
ফেব্রুয়ারি ৮, ২০২৩ ৩:৫৭ অপরাহ্ণ
Link Copied!

মাইকের আকস্মিক ঘোষনায় নড়াইলের নড়াগাতী থানার খাশিয়াল ও জয়নগর ইউনিয়নে রাস্তার সরকারী গাছ কাটার হিড়িক পড়েছে।৮ ফেব্রুয়ারী (বুধবার) থানার খাশিয়াল, পুটিমারী, পাকুড়িয়া ও দেবদুন এলাকায় এ গাছ কাটা শুরু করে স্থাণীয়রা। বিষয়টি গুজব হওয়ায় ইউএনও কালিয়ার হস্তক্ষেপে বন্ধ হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল ওই সমস্ত এলাকায় মাইকে ঘোষণা দিয়ে ৩ দিনের মধ্যে রাস্তার পাশের গাছ সরিয়ে ফেলার নির্দেশ দিলে এ গাছ কাটার হিড়িক পড়ে।

পাকুড়িয়া গ্রামের সাবেক মেম্বার মাহামুদ জানান বিগত একদিন আগে দুটি লোক ঠিকাদার পরিচয়ে তার সাথে রাস্তার পাশের গাছ কেটে ফেলার বিষয়ে কথা বলে জানান শিঘ্রই রাস্তার কাজ শুরু হবে এবং এরপরেই মাইকে ঘোষণা আসায় গাছ কাটা শুরু করে স্থানীয়রা।

বিষয়টি সাংবাদিকরা জানতে পেরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার মিসেস আফরিন জাহানকে জানালে
বিষয়টি জেলা ইঞ্জিনিয়ারের সাথে কথা বলে গুজব বলে নিশ্চিত হন এবং তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহন করে গাছ কাটা বন্ধ করেন। এছাড়া কোন সূত্র থেকে গুজব ছড়ানো হয়েছে সেটা খতিয়ে দেখা হচ্ছে বলে তিনি জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।