গোপালগঞ্জের কোটালীপাড়া পৌরসভার দায়িত্ব বুঝে নিলেন নবনির্বাচিত মেয়র মতিয়ার রহমান হাজরা। আওয়ামীলীগ সমর্থিত বিনা প্রতিন্দ্বিতায় নির্বাচিত মেয়র তিনি।
রবিবার সকাল ১১ টায় পৌরসভার মেয়রের অফিস কক্ষে অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যদিয়ে বিদায়ী মেয়র হাজী কামাল হোসেন শেখ নতুন মেয়র মতিয়ার রহমান হাজরার হাতে দায়িত্ব হস্তান্তর করেন। এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস,সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, জেলা পরিষদের সাবেক সদস্য নজরুল ইসলাম হাজরাসহ নির্বাচিত কাউন্সিলরসহ গণ্যমান্যব্যক্তিবর্গ।
দায়িত্ব গ্রহণের পর কোটালীপাড়া পৌরসভাকে আধুনিক ও দৃষ্টিনন্দন পৌরসভা গড়ার জন্য নতুন মেয়র মতিয়ার রহমান হাজরা সকলের সহযোগিতা কামনা করেন। উল্লেখ্য, গত মার্চ মাসের ২০ তারিখ কোটালীপাড়া পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয় এবং ৬ এপ্রিল ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

