Nabadhara
ঢাকাশুক্রবার , ২৪ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

যশোরে আইনমন্ত্রীর বক্তব্য: ‘জুলাই সনদ ও গণভোটের কিছু অংশে প্রতারণার অভিযোগ’

যশোর প্রতিনিধি
এপ্রিল ২৪, ২০২৬ ৮:০১ অপরাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি

যশোরে আইনমন্ত্রী আসাদুজ্জামান বলেছেন, ‘জুলাই সনদ ও গণভোটের কিছু অংশে প্রতারণার আশ্রয় নেওয়া হয়েছে। তবে বিএনপি তাদের অঙ্গীকার অনুযায়ী এসব বাস্তবায়নের পক্ষে রয়েছে।’

 

শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে যশোর জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের দ্বার উন্মোচন শেষে সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

আইনমন্ত্রী আরও বলেন, ‘জুলাই সনদের কোনো সাংবিধানিক বা আইনি ভিত্তি নেই। ১৯৭৩ সালের পর রাষ্ট্রপতির এ ধরনের আদেশ দেওয়ার সুযোগ নেই। তবে বিষয়টি নিয়ে বিএনপি বাস্তবায়নের অবস্থান নিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।’

 

তিনি বলেন, ‘বাংলাদেশ গঠনে ‘৭১, ‘৯০ ও ‘২৪-এর চেতনা গুরুত্বপূর্ণ। ‘৭১ ছাড়া ‘২৪ কল্পনা করা যায় না। একই সঙ্গে সব বিভাজনমূলক চিন্তা থেকে বের হয়ে বাংলাদেশি চেতনায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।’

 

মানবাধিকার কমিশন, গুম কমিশন ও বিচার বিভাগীয় সংস্কার নিয়ে কথা বলতে গিয়ে মন্ত্রী বলেন, সংশ্লিষ্ট আইনগুলো যাচাই-বাছাই শেষে সংসদে উত্থাপন করা হবে। তিনি দাবি করেন, স্বাধীন বিচার ব্যবস্থা থাকলেও সুপ্রিম কোর্ট তার স্বকীয়তা পুরোপুরি বজায় রাখতে পারেনি, তাই পর্যালোচনার প্রয়োজন রয়েছে।

তিনি আরও বলেন, দেশে ক্রসফায়ার, গুম ও মিথ্যা মামলা প্রায় শূন্যের কোটায় নেমে এসেছে এবং সরকার জনকল্যাণে কাজ করছে। বিচার ব্যবস্থাকে দুর্নীতিমুক্ত ও জবাবদিহিমূলক করতে সরকারের অঙ্গীকারের কথাও তিনি তুলে ধরেন।

অনুষ্ঠানে তিনি যশোর কোর্টের উন্নয়ন, আইনজীবীদের কল্যাণ তহবিল এবং বিভিন্ন অবকাঠামো উন্নয়নের জন্য আর্থিক সহায়তার ঘোষণা দেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতসহ স্থানীয় রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।