Nabadhara
ঢাকাসোমবার , ১০ এপ্রিল ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে ২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক -১

শরিফুল ইসলাম (স্টাফ রিপোর্টার) নড়াইল  
এপ্রিল ১০, ২০২৩ ৫:০৬ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলে ২০ পিস ইয়াবাসহ ইমদাদুল সানা (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে নড়াইল ডিবি পুলিশ। রবিবার (৯এপ্রিল)রাতে নড়াইল সদর উপজেলার নাকশী এলাকায় ইয়াবা বিক্রয়ের সময় তাকে আটক করা হয়। সে সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার গোয়ালডাঙ্গা গ্রামের বাসিন্দা।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে ডিবি পুলিশ ওসি সাজেদুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ নড়াইল সদর উপজেলার নাকশী এলাকায় অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবাসহ আটক তাকে করা হয়। নড়াইলে ‘বেস্ট ব্রিকস’ ইট ভাটায় কর্মরর্ত শ্রমিক ইমদাদুলের নামে আশাশুনি থানায় ও একাধিক মাদক মামলা রয়েছে। জন্মস্থান ত্যাগ করলে ও সে ছাড়তে পারেননি মাদক ব্যবসা।

নড়াইল জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। সোমবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।