Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২২ জুন ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মোরেলগঞ্জে পরীক্ষা চলাকালে মাইক বাজিয়ে গরুর হাটের উদ্ধোধন, ডিসির নির্দেশে ৩ ঘন্টা পর বন্ধ

Link Copied!

বাগেরহাটের মোরেলগঞ্জে পরীক্ষা চলাকালে মাইক বাজিয়ে সেতারা-আব্বাস টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক গরু-ছাগল বেচাকেনার হাট উদ্ধোধনের ৩ ঘন্টার পর ওই হাটটি ভেঙ্গে দিয়েছে উপজেলা প্রশাসন।

বুধবার (২১ জুন) সকাল ১০টায় আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সেতারা-আব্বাস কলেজ মাঠে মোরেলগঞ্জ সদর ইউনিয়নে আওয়ামী লীগ দলীয় চেয়ারম্যান হুমায়ুন কবির মোল্লা’র বসানো গরু-ছাগলের ওই হাটটি প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এমদাদুল হক।

উদ্ধোধনের পরপরই শুরু হয় গরু-ছাগল বেচাকেনা। পরীক্ষা চলাকালে মাইক বাজিয়ে গরু-ছাগলের হাটের উদ্বোধনে ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকসহ এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও উত্তেজনা সৃষ্টি হয় । আওয়ামী লীগ নেতাদের এমন কর্মকান্ডে নিরূপায় কলেজ কর্তৃপক্ষ প্রতিকার চেয়ে বিষয়টি বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমানকে জানায়। উদ্ধোধনের ৩ ঘন্টা পর জেলা প্রশাসকের নির্দেশে ঘটনাস্থলে গিয়ে ওই গরু-ছাগলের হাটটি বন্ধ করে দেন মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম তারেক সুলতান। কলেজ মাঠ থেকে বের করে দেয়া হয় বিক্রির জন্য আনা খামারী ও ব্যবসায়িদের সব গরু-ছাগল। জেলা প্রশাসকের নির্দেশে কলেজ মাঠে উদ্ধোধনের ৩ ঘন্টার পর দুপর ১টায় গরু-ছাগলের হাটটি ভেঙ্গে দেয়ার পর উপজেলা আওয়ামী লীগের নেতারা এখন কোনঠাসা হয়ে গেছেন।

মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম তারেক সুলতান সেতারা-আব্বাস টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ মাঠে পরীক্ষা চলাকালে মাইক বাজিয়ে আওয়ামী লীগ নেতার গরু-ছাগল বেচাকেনার হাট উদ্ধোধনের বিষয়টি নিশ্চিত করে জানান, জেলা প্রশাসকের নির্দেশে উদ্ধোধনের ৩ ঘন্টার পর ওই হাটটি বন্ধ করে দেয়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।