Nabadhara
ঢাকাসোমবার , ১৭ জুলাই ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে পদকপ্রাপ্ত ২৬ ক্রীড়াবিদকে সম্মাননা দিয়েছেন জেলা প্রশাসক

সোহেল রানা বাবু ,বাগেরহাট প্রতিনিধি
জুলাই ১৭, ২০২৩ ৫:১৪ অপরাহ্ণ
Link Copied!

জাতীয় পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে স্বর্ন, রৌপ্য ও ব্রোঞ্চপদক প্রাপ্ত বাগেরহাট জেলার ২৬জন ক্রীড়াবিদকে সম্মাননা ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করা হয়েছে। ১৭ জুলাই সোমবার দুপুরে বাগেরহাটের জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. আজিজুর রহমান তার সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে জেলার এই কৃতি ক্রীড়াবিদদের হাতে সম্মাননা ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেন।

এসময়ে বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা, গনমাধ্যমকর্মী ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক বলেন বাংলাদেশ থেকে এশিয়ান গেমস এ অংশগ্রহনে যাওয়া একমাত্র পুরুষ ভারোত্তোলন খেলোয়াড় নাইম এই জেলার হয়ে দেশের প্রতিনিধিত্ব করবেন,যা গর্বের বিষয়। পরে ভারত্তোলন,ব্যাডমিন্টন,সাইকেলিং সহ বিভিন্ন ক্যাটাগরীতে র্স্বন পদক ,রৌপ্য ও ব্রোঞ্চপদক প্রাপ্ত ২৬ জন খেলোয়াড়কে নগদ অর্থ ও ক্রেস্ট প্রদান করা হয়। কৃত্বি খেলোয়াড়দের সম্মাননা প্রদান অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক হাফিজ আল আসাদ, সিনিয়র সহকারী কমিশনার অনুজা মন্ডল, প্রেসক্লাবের সভাপতি নিহার রঞ্জন সাহা, জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি অধ্যক্ষ খোন্দকার আছিফ উদ্দিন রাখী, জেলা ক্রীড়া অফিসার হোসাইন আহমাদ,জেলা মহিলা ক্রীড়া সংস্থার সম্পাদিকা ও বাগেরহাট পৌর সভার প্যানেল মেয়র তানিয়া আক্তার, প্রেসক্লাবের সম্পাদক ও পৌর কাউন্সিলর আব্দুল বাকী তালুকদার, জেলা ক্রীড়া সংস্থার সদস্য শেখ হায়দার আলী বাবু ,শওকত আলী বাবু প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।