ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠিতে ঢাকা ব্যাংকের নতুন একটি উপশাখা চালুর মাধ্যমে নিজেদের সেবার পরিধি আরও বিস্তৃত করেছে ঢাকা ব্যাংক।
আজ দুপুর ১২ টায় ঝালকাঠি শহরে কাপুড়িয়ানপট্টি এলাকায় ঢাকা ব্যাংকের আনুষ্ঠানিক ভাবে ৩৭তম উপশাখাটির উদ্বোধন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্যাংকের নতুন এই উপশাখাটির শুভ উদ্বোধন করেন ঢাকা ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক এ এম এম মঈন উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেনারেল সার্ভিসেস ডিভিশনের হেড প্রধান মো. আলতামাস নির্ঝর, বরিশাল শাখা ব্যবস্থাপক এ এফ এম মাহামুদ রহমান, ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি মো. আক্কাস সিকদার, ঝালকাঠি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আ স ম মাহমুদুর রহমান পারভেজসহ প্রধান কার্যালয়ের অন্য উচ্চপদস্থ কর্মকর্তার ও স্থানীয় ব্যবসায়ীরা।
ঢাকা ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক এ এম এম মঈন উদ্দিন বলেন, ‘আমরা বিশ্বাস করি, একটি কার্যকর অর্থনীতি গড়ে তুলতে ব্যাংক, ব্যবসায়ী ও গ্রাহকদের সম্মিলিত অংশগ্রহণ অপরিহার্য। এ উদ্যোগের মাধ্যমে আমরা শুধু সেবা দিচ্ছি না, বরং গ্রাহকদের মধ্যে ডিজিটাল আর্থিক সচেতনতা গড়ে তুলতেও কাজ করছি।

