Nabadhara
ঢাকাসোমবার , ২৮ আগস্ট ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মুকসুদপুরে নদীতে সাঁতার কাটতে গিয়ে স্কুল ছাত্র নিখোঁজের ২৬ ঘন্টা পর মরদেহ উদ্ধার

Link Copied!

গোপালগঞ্জের মুকসুদপুরে নদীতে সাঁতার কাটতে গিয়ে স্কুল ছাত্র নিখোঁজের ২৬ ঘন্টা পর শফিকুলের মরদেহ উদ্ধার হয়েছে।
জানা যায়, ২৬ আগষ্ট শনিবার সন্ধ্যায় উপজেলার মহারাজপুর ইউনিয়নের বনগ্রাম বাজারের মহারাজপুর- টেকেরহাট নদীর মহারাজপুরের ব্যাগের ঘাটে, শফিকুল ইসলাম (১৮) এবং ইমন বেগ (১৯) নামে ২ বন্ধু গোসলে করতে রনমে নদীর এক পাড় রথকে অন্য পাড়ে যাওয়ার জন্য সাঁতার কাটতে শুরু করে। ইমন বেগ সাঁতার কেটে ওপারে গিয়ে দেখতে পায় শফিকুল নদীর মধ্যে থেমে আছে। এর কিছুক্ষণের মধ্যে সে পানিতে ডুবে যায়।

সংবাদ পেয়ে গ্রামের লোকজন অনেক খুঁজাখুঁজি করে না পেয়ে থানা ও ফায়ার সার্ভিসে খবর দেন। তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে এসে তারা অনেক খুঁজাখুঁজি করে সন্ধান পায়নি। এছাড়াও পরের দিন ২৭ আগষ্ট সকালে মাদারীপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল দীর্ঘ সময় তল্লাশি চালিয়েও কোন সন্ধান করতে পারেনি।

প্রায় ২৬ ঘন্টা পরে ২৭ আগষ্ট রবিবার রাত সাড়ে ৮ টায় উপজেলার নলডাঙায় ভাসমান অবস্থায় শফিকুলের মরদেহ পাওয়া যায়।
নিহত শফিকুল( ১৯) মহারাজপুর গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে এবং মহারাজপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।