Nabadhara
ঢাকাসোমবার , ১৮ ডিসেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

খেলার মাঠ আর রাজনীতিতে সমান সক্রিয় থাকবো – বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা শেষে সাকিব আল হাসান

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
ডিসেম্বর ১৮, ২০২৩ ৫:২৭ অপরাহ্ণ
Link Copied!

ক্রিকেটে বিশ্বের এক নম্বর অল রাউন্ডার, মাগুরা-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী সাকিব আল হাসান রাজনীতি ও ক্রিকেট মাঠে সমানভাবে সক্রিয় থাকতে চান। আপাততঃ তিনি তার নিজ নির্বাচনী কাজ করবেন এবং বিজয়ী হলে কিভাবে তিনি তার নির্বাচনী এরাকার উন্নয়ন করবেন সেই পরিকল্পনা করছেন।

তিনি আজ সোমবার(১৮ ডিসেম্বর) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদীতে পুষ্পমাল্য অর্পন করে নিবেদন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে একথা বলেন।

এর আগে তিনি টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদীতে পুষ্পমাল্য অর্পন করে শ্রদ্ধা জানান। পরে ১৯৭৫ সালের ১৫ আগষ্ট বঙ্গবন্ধু সহ তাঁর পরিবারের শহীদ সদস্যদের আত্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করেন।

তিনি রাজনীতিতে নতুন তার সমালোচকদের এমন মন্তব্যকে তিনি উড়িয়ে না দিয়ে বলেন, তিনি যেমন খেলার মাঠে সক্রিয় তেমনি রাজনীতিতেও সক্রিয় থাকবেন।রাজনীতি আর খেলার মাঠে সমান তালে তিনি কাজ করবেন বলে জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।