Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৮ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দৌলতদিয়ায় ২৫ কেজির পাঙাশ, দাম উঠল ৭১ হাজার

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
এপ্রিল ২৮, ২০২৬ ৮:৩৭ অপরাহ্ণ
Link Copied!

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা-যমুনা নদীর মোহনায় জেলের জালে ২৫ কেজি ওজনের বিশালাকার একটি পাঙাশ মাছ ধরা পড়েছে।

মাছটি কুষ্টিয়ার এক শিল্পপতি ৭১ হাজার ২৫০  টাকা দিয়ে কিনে নেন।

২৮ এপ্রিল মঙ্গলবার ভোর রাতের দিকে জেলে এরশাদ হলদার ও তার সহযোগীরা দৌলতদিয়া ফেরিঘাটের অদূরে পদ্মা ও যমুনা নদীর মোহনায় জাল ফেলে  বিশাল আকৃতির ওই পাঙাশ মাছটি ধরেন।

সকালে বিক্রির জন্য মাছটি দৌলতদিয়া মাছ বাজারের রেজাউল মন্ডলের আড়তে এনে উম্মুক্ত নিলামে তোলা হয়।

নিলামে সর্বোচ্চ দরদাতা হিসেবে প্রতি কেজি ২৮০০ টাকা দরে মোট ৭০ হাজার টাকা দিয়ে কিনে নেন স্হানীয় মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা।

এ বিষয়ে মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা জানান, উন্মুক্ত নিলামের মাধ্যমে ২৫ কেজি ওজনের বড় পাঙাশ মাছটি তিনি ৭০ হাজার টাকা দিয়ে কিনে নেন। পরে মাছটির ছবি ও ভিডিও আমার ফেসবুক আইডিতে শেয়ার করলে কুষ্টিয়ার পোড়াদহ উপজেলার এক শিল্পপতি মাছটি কেনার ব্যপারে আগ্রহ দেখান। পরে কেজি প্রতি ৫০ টাকা লাভে ৭১ হাজার ২৫০ টাকায় মাছটি তার কাছে বিক্রি করে তার ঠিকানায় বিশেষ ব্যবস্থায় পাঠিয়ে দেই ।

তিনি আরও বলেন, দীর্ঘদিন পর নদীতে এত বড় আকৃতির পাঙাশ পাওয়া গেল। নদীর বড় মাছ খেতে খুবই সুস্বাদু হয়। এ ক্ষেত্রে দাম একটু বেশি হলেও তারা কিনে নেন। পরে বেশিরভাগই ক্ষেত্রেই অনলাইনের মাধ্যমে বিক্রি করে থাকেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।