Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৯ ডিসেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে মাশরাফি বিন মোর্ত্তজার নৌকা মার্কার অফিস উদ্বোধন

এস এম শরিফুল ইসলাম নড়াইল 
ডিসেম্বর ১৯, ২০২৩ ১:১৬ অপরাহ্ণ
Link Copied!

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনের আওয়ামীলীগের মনোনীত প্রার্থী কেন্দ্রীয় আওয়ামীলীগ কমিটির যুবও ক্রীড়া বিষয়ক সস্পাদক এবং জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সংসদ সদস্য মাশরাফী বিন-মোর্ত্তজার নৌকা মার্কার অফিস উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে নড়াইল চৌরাস্তায় জেলা পরিষদ ভবনের সামনে নির্বাচনী এ অফিসে উদ্বোধন করা হয়।

 

 

অফিস উদ্বোধন করেন আওয়ামীলীগের প্রবীন রাজনীতিবিদ ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডঃ সোহরাব হোসেন বিশ্বাস।

 

এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মাশরাফি বিন মোর্ত্তজার পিতা গোলাম মোর্ত্তজা স্বপন, জেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক ও পৌরসভার কাউন্সিলর কাজী জহির,কলাবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য মাহমুদুল হাসান কায়েস, জেলা আওয়ামীলীগের সদস্য মো,মাছুদ শিকদার,যুব মহিলা লীগের সভাপতি সনজিতা হক রিক্তা প্রমুখ ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।