Nabadhara
ঢাকাশুক্রবার , ১৯ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ায় উপজেলা বিএনপির উদ্যোগে যৌথ বর্ধিত সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, কচুয়া (বাগেরহাট)
ডিসেম্বর ১৯, ২০২৫ ৭:৩৬ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, কচুয়া (বাগেরহাট)

আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কচুয়া উপজেলা বিএনপির উদ্যোগে যৌথ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকাল ৪টায় উপজেলা বিএনপি ও এর সকল অঙ্গ সংগঠনের যৌথ আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির সভাপতি সরদার জাহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ব্যারিস্টার শেখ জাকির হোসেন, মনিরুল ইসলাম খান, জেলা কৃষক দলের সভাপতি আশরাফুল দৌলা জুয়েল, জেলা মহিলা দলের সভাপতি শাহিদা আক্তার, জেলা বিএনপির সদস্য স্কেন্দার আলী, অহিদুজ্জামান পল্টু, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক হাজরা আসাদুল ইসলাম পান্না এবং উপজেলা ওলামা দলের আহ্বায়ক হাফেজ সাখাওয়াত হোসেন।

এছাড়া সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ জাহাঙ্গীর হোসেন, হুমায়ুন কবির, বিএনপি নেতা বেদার উদ্দিন ডাকুয়া, খান শহিদুজ্জামান মিল্টন, সরদার শাহনেওয়াজ, উপজেলা যুবদলের আহ্বায়ক অলিউর রসুল, সদস্য সচিব শেখ মহিউদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা সরদার নাহিদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শামীম হাসান রাবু, কৃষক দলের আহ্বায়ক আল মামুন মুক্তি, যুবদল নেতা এমদাদুল হক মাসুদ ও শেখ সুজনসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

সভায় বক্তারা বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ প্রতীকের পক্ষে কাজ করার আহ্বান জানান। দল যাকে নমিনেশন দেবে, তার পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তারা। এছাড়া সিনিয়র নেতাদের জনগণের পাশে থেকে নির্বাচনী প্রচারণায় সক্রিয় ভূমিকা পালনের নির্দেশনা দেওয়া হয়।

সভায় নেতারা আসন্ন নির্বাচনে বিএনপির বিজয়ী হওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন এবং দলকে শক্তিশালী করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।