Nabadhara
ঢাকাবুধবার , ২৯ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

“মোবাইল ফোন সাইলেন্ট রাখুন, শব্দদূষণ এড়ান”—গাজীপুর জেলা প্রশাসক

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
এপ্রিল ২৯, ২০২৬ ৩:১৬ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর

“আর নয় শব্দ দূষণ, চাই সুস্থ জীবন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস ২০২৬ উপলক্ষে বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ে সচেতনতামূলক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া। তিনি বলেন, “শব্দদূষণ একটি নীরব ঘাতক, যা আমাদের দৈনন্দিন জীবনে মারাত্মক প্রভাব ফেলছে। আমরা আমাদের মোবাইল ফোনটি নীরব (সাইলেন্ট) রাখার সুঅভ্যাস গড়ে তুলি। ফোনের রিংটোনে যেন অযাচিত শব্দদূষণ না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। আসুন, মোবাইল ফোন সাইলেন্ট রাখি, শব্দদূষণ থেকে বিরত থাকি।”

তিনি আরও বলেন, শব্দদূষণ নিয়ন্ত্রণে ব্যক্তি থেকে শুরু করে সমাজের সকল স্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। বিদ্যমান আইন ও বিধিমালার যথাযথ প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন তিনি। গাজীপুরে একটি সহনীয় ও স্বাস্থ্যসম্মত পরিবেশ গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান জেলা প্রশাসক।

পরিবেশ অধিদপ্তর, গাজীপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক আরেফিন বাদলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের পুলিশ সুপার মো. শরিফ উদ্দীন এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাহরিয়ার নজির।

আলোচনা সভায় বক্তারা শব্দদূষণের কারণ, এর স্বাস্থ্যগত ঝুঁকি এবং সামাজিক ও পরিবেশগত ক্ষতিকর প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি শব্দদূষণ নিয়ন্ত্রণে বিদ্যমান আইন ও বিধিমালার কার্যকর বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থী, বাস-ট্রাক মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, এনজিও প্রতিনিধি, রেড ক্রিসেন্ট সদস্য এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।