Nabadhara
ঢাকাসোমবার , ৯ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৌলতপুর
  14. ধর্ম
  15. পিরোজপুর
আজকের সর্বশেষ সবখবর

মহাদেবপুরে জামায়াতের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত 

নওগাঁ প্রতিনিধি
ফেব্রুয়ারি ৯, ২০২৬ ৬:০৫ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর মহাদেবপুরে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৩ টায় স্থানীয় হাইস্কুল মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় উপজেলা জামায়াতের আমীর আব্দুল আজিজ সুমনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের জামায়াতে ইসলামের প্রার্থী মো. মাহফুজুর রহমান।

উপজেলা জামায়াতের সেক্রেটারী শেখ সাজ্জাদুল ইসলাম বাবুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আসন পরিচালক অধ্যাপক রফিকুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমির রফিকূল ইসলাম সোনার, নায়েবে আমির ও সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব রুহুল কুদ্দুস, প্রার্থীর বাবা মাওলানা হাবিবুর রহমান, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ সভাপতি শহিদুর ইসলাম ফারুক, জুলাই শহীদ আস-সাবুরের বাবা এনাব নাজেজ, এনসিপির সিনিয়র যুগ্ম সচিব মো. আব্দুল্লাহ, এবি পার্টির সদস্য সচিব আল আমিন, সনাতন ধর্মাবলম্বীদের প্রতিনিধি বাবু সুজিত কুমার দাস প্রমূখ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, তিনি নির্বাচিত হলে মাস্টার্স পর্যন্ত মেয়েদের অবৈতনিক শিক্ষার সুযোগ সৃষ্টি করবেন, এছাড়াও এলাকার মানুষের জীবনমান উন্নয়নে রাস্তাঘাট, ব্রিজ-কালভাটসহ যাবতীয় উন্নয়ন করবেন পাশাপাশি এলাকা থেকে দুর্ণীতি, চাঁদাবাজী প্রতিরোধ করবেন। শেষে একটি নির্বাচনী গণমিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।