Nabadhara
ঢাকামঙ্গলবার , ১০ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৌলতপুর
  14. ধর্ম
  15. পিরোজপুর
আজকের সর্বশেষ সবখবর

“আমাদের পছন্দের কোনো প্রার্থী নেই, আমরা সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন চাই” — ডিআইজি মো. রেজাউল হক

স্টাফ রিপোর্টার, নড়াইল
ফেব্রুয়ারি ১০, ২০২৬ ৪:২৬ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার, নড়াইল

খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল হক, পিপিএম বলেছেন, “আমাদের পছন্দের কোনো প্রার্থী নেই। আমরা সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন চাই। আমাদের কোনো সদস্যের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) নড়াইল জেলা পুলিশ কনফারেন্স রুমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নড়াইল-১ ও নড়াইল-২ আসনকে সামনে রেখে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডিআইজি রেজাউল হক জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন পরিচালনার লক্ষ্যে পুলিশ বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। তিনি বলেন, ভোটকেন্দ্রে নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে এবং যে কোনো ধরনের অনিয়ম বা বিশৃঙ্খলা কঠোরভাবে দমন করা হবে।

সভায় উপস্থিত ছিলেন জেলার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আল মামুন শিকদার, অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) নুর-ই আলম সিদ্দিকী (প্রশাসন ও অর্থ), অতিরিক্ত পুলিশ সুপার কামরুজ্জামান (সদর সার্কেল), অতিরিক্ত পুলিশ সুপার রকিবুল হাসান (ক্রাইম অ্যান্ড অপস), সহকারী পুলিশ সুপার (কালিয়া সার্কেল) রবিন হালদার, নড়াইল প্রেসক্লাবের সভাপতি মাহাবুবুর রশিদ লাবলুসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

তিনি আরও বলেন, নির্বাচন চলাকালে পুলিশ বাহিনীর কোনো সদস্য রাবার বুলেট ছাড়া অন্য কোনো আগ্নেয়াস্ত্র ব্যবহার করবে না। কারণ রাবার বুলেটে মৃত্যুর ঝুঁকি কম। কারও মৃত্যু কাম্য নয়। ভোটকেন্দ্রে নিরাপত্তা দিয়ে শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে সবাইকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।