Nabadhara
ঢাকাশুক্রবার , ১৭ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

শিক্ষার্থীদের মেধা বিকাশে খেলাধুলা ও সংস্কৃতির বিকল্প নেই: তেরখাদায় এমপি হেলাল

রাসেল আহমেদ, খুলনা প্রতিনিধি
এপ্রিল ১৭, ২০২৬ ১০:৪৪ অপরাহ্ণ
Link Copied!

রাসেল আহমেদ, খুলনা প্রতিনিধি

খুলনার তেরখাদায় শিক্ষার্থীদের বহুমাত্রিক বিকাশে খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার ওপর গুরুত্বারোপ করেছেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলাল। তিনি বলেছেন, কেবল পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকলে একজন শিক্ষার্থী পূর্ণতা পায় না; বরং শারীরিক সুস্থতা, মানসিক বিকাশ ও নৈতিক চেতনার সমন্বয়েই গড়ে ওঠে একজন প্রকৃত মানুষ।

শুক্রবার (১৭ এপ্রিল) উপজেলার আদমপুর বলর্ধনা শালিকদাহ মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি হেলাল বলেন, “একজন শিক্ষার্থীর জীবনে শৃঙ্খলা, নৈতিকতা ও সহনশীলতার চর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব গুণাবলি গড়ে তুলতে খেলাধুলা ও সংস্কৃতির ভূমিকা অপরিসীম।” তিনি আরও বলেন, বর্তমান প্রজন্মই ভবিষ্যতের নেতৃত্ব দেবে, তাই তাদের সঠিক পথে পরিচালিত করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজকে একযোগে কাজ করতে হবে।

তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, তরুণ সমাজকে মাদক, সহিংসতা ও অপসংস্কৃতির প্রভাব থেকে রক্ষা করা এখন সময়ের দাবি। এ ক্ষেত্রে শিক্ষার্থীদের ইতিবাচক কর্মকাণ্ডে যুক্ত রাখাই হতে পারে কার্যকর সমাধান। পাশাপাশি প্রযুক্তির অপব্যবহার রোধে শিক্ষক ও অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এস এম নুরুন্নবীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মহাপরিচালক শিকদার রাশেদ কামাল, তেরখাদা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহীদুল্লাহ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলী জুলু, উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক চৌধুরী কাওছার আলী, চিত্রা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ এস এম মিজানুর রহমান, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলু, রূপসা উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্যা সাইফুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব এফ এম হাবিবুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. রবিউল হোসেন এবং উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অরবিন্দ প্রসাদ সাহা।

স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইকরাম হোসেন জমাদ্দার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক এস এম ফয়সাল রহমান, বিএনপি নেতা মোল্যা মাহবুবুর রহমান, মো. সাজ্জাদ হোসেন নান্টা, শিক্ষক শরীফ নাঈমুল হক, মোল্যা হুমায়ুন কবির, মো. বিল্লাল হোসেন, শেখ আজিজুর রহমান আজিবার, সিকদার ইবাদ হোসেন, আবুল হোসেন বাবু, মো. গোলাম মোস্তফা ভুট্টো এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাব্বির আহমেদ টগরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান শেষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।