Nabadhara
ঢাকাশনিবার , ১৮ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

যশোর কারাগারে ৬০ বছরের সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু

যশোর প্রতিনিধি
এপ্রিল ১৮, ২০২৬ ১০:০২ পূর্বাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি

যশোর কেন্দ্রীয় কারাগারে বাবুল ওরফে আক্তারুজ্জামান (৫৫) নামে ৬০ বছরের সাজাপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় তাকে কারাগার থেকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আক্তারুজ্জামান নড়াইল সদর উপজেলার ভোয়াখালি গ্রামের লাল মিয়ার ছেলে। তার কয়েদি নম্বর ৯২৪৫/এ।

জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় হঠাৎ করে তার বুকে ব্যথা শুরু হয়। পরে কারারক্ষীরা দ্রুত তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সন্ধ্যা ৬টা ১০ মিনিটে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এবং মরদেহ মর্গে পাঠানো হয়।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জুবাইদা আক্তার জানান, বাবুল ওরফে আক্তারুজ্জামানকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

যশোর কেন্দ্রীয় কারাগারের ভারপ্রাপ্ত জেলার আবিদ আহমেদ জানান, বাবুল ওরফে আক্তারুজ্জামান দুটি অস্ত্র মামলায় ৩০ বছর করে মোট ৬০ বছরের সাজাপ্রাপ্ত আসামি ছিলেন। ২০২৫ সালের ২৫ নভেম্বর থেকে তিনি যশোর কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।