Nabadhara
ঢাকাবুধবার , ১৮ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৌলতপুর
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে গণমাধ্যম কর্মীদের সোচ্চার থাকার আহ্বান মুন্সিগঞ্জের নবনির্বাচিত সংসদ সদস্য রতনের

মুন্সিগঞ্জ প্রতিনিধি
ফেব্রুয়ারি ১৮, ২০২৬ ৬:৩৪ অপরাহ্ণ
Link Copied!

মুন্সিগঞ্জ প্রতিনিধি

নির্বাচনে জয়ী হয়ে শপথ গ্রহণের পর সংসদ সদস্য হিসেবে প্রথম দিনেই সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন মুন্সিগঞ্জ-(৩) আসনের নবনির্বাচিত বিএনপি সংসদ সদস্য এবং কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ কামরুজ্জামান রতন।

বুধবার দুপুর ১টায় মুন্সিগঞ্জ প্রেসক্লাবের প্রয়াত সাংবাদিক সফিউদ্দিন আহমেদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি জেলার সমসাময়িক বিভিন্ন সমস্যা নিয়ে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।

নবনির্বাচিত সংসদ সদস্য রতন সাংবাদিকদের উদ্দেশে বলেন, “রাজনীতি ও সমাজ উন্নয়নে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সাংবাদিকরা ইতিবাচকভাবে সহযোগিতা করলে উন্নয়ন কার্যক্রমের বাস্তবায়ন সহজ হয়। তাই সকল অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান জানাই।”

তিনি আরও বলেন, “ছাত্ররাজনীতি ও দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা থেকে আমি মানুষকে সম্মান করা ও সবার মতামত গ্রহণ করার শিক্ষা পেয়েছি। নির্বাচনের আগে কখনও মন্ত্রিত্বের প্রতিশ্রুতি দিইনি এবং এখনো সে পথে সময় নষ্ট করতে চাই না। ফলে ভুল করলে লিখবেন, চুপ থাকবেন না।”

অনুষ্ঠানে মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এডভোকেট সুজন হায়দার জনির সঞ্চালনায় বক্তব্য রাখেন মুন্সিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির আহ্বায়ক ইরাদত হোসেন মানু, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শহিদুল ইসলাম সহ স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

পরিশেষে নবনির্বাচিত সংসদ সদস্য সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে আগামী দিনে কাজের মাধ্যমে এ অঞ্চলের মানুষের আস্থা অর্জনের প্রত্যয় ব্যক্ত করেন।

রতন সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে আরও বলেন, “রাজনীতির মূল লক্ষ্য হলো জনগণের প্রতিনিধি হয়ে সংসদে কথা বলা, উন্নয়ন ও রাষ্ট্রের ভবিষ্যৎ নিয়ে কাজ করা। মন্ত্রী হওয়া সম্মানের বিষয় হলেও এটি আমার ব্যক্তিগত লক্ষ্য ছিল না। সুযোগ থাকলেও কোনো পদ বা চেয়ার চাইনি।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।