মোহাম্মদ হাবিবুল্লাহ, খালিয়াজুড়ি (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি উপজেলার, খালিয়াজুড়ি সদরের কৃতি সন্তান ডঃ অঞ্জন কুমার দেব রায়, অতিরিক্ত সচিব পরিকল্পনা মন্ত্রণালয়ের, আগারগাঁও, ঢাকা।
তাঁর সঙ্গে ১৬ এপ্রিল রোজ বৃহস্পতিবার বিকেলে, খালিয়াজুড়ি জামাতের আমীর ও কৃষ্ণপুর আলীম মাদ্রাসা অধ্যক্ষ ভারপ্রাপ্ত মাওলানা মোহাম্মদ ইসমাইল হোসেন সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে তিনি সচিব মহোদয়ের সাথে কুশল বিনিময় শেষে অত্র উপজেলার সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, প্রশাসনিক ও রাস্তা ঘাটের যোগাযোগ ব্যবস্থাসহ মানুষের কল্যাণে সকল বিষয়ে মতবিনিময় করেন।
মতামত প্রকাশকালে অতিঃ সচিব মহোদয় বলেন, নিজের জন্মস্থান অথবা জন্ম জায়গার উন্নয়ন করার জন্য প্রতিটি মানুষের তার নিজের সাধ্যানুযায়ী ইচ্ছা থাকে।
আমারও এ রকম ইচ্ছে আছে। সৃষ্টিকর্তা সহায়তা আমি আমার এলাকার জনগণের সার্বিক কল্যাণে যোগাযোগ ব্যবস্থা, সামাজিক উন্নয়ন ও প্রশাসনিক সহযোগিতাসহ কিছু কাজকর্ম করিতে আগ্রহ আছি। এলাকাবাসীসহ সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সার্বিকভাবে সহযোগিতা ও দোয়া কামনা করি। খালিয়াজুড়ি উপজেলা পরিষদের নতুন ভবন নির্মাণ, উড়াল সেতু নির্মাণের কাজ মন্জুর হয়েছে। ভবিষ্যতে আরো উন্নত হবে ইনশাআল্লাহ।
তিনি আরো বলেন, এলাকার বিষয় নিয়ে আমি নেত্রকোনা ৪ (মদন, মোহনগঞ্জ, খালিয়াজুড়ি) আসনের আমাদের মাননীয় এমপি জনাব লুৎফুজ্জামান বাবর মহোদয়ের সাথে সাক্ষাৎ করে, সার্বিকভাবে সহযোগিতা চেয়ে এলাকার উন্নয়নের লক্ষ্যে আলোচনা করেছি।
তিনি আমাকে সহযোগিতা করিবেন বলে আশ্বসস্ত করেছেন মর্মে তিনি জামাতের আমীরকে অবহিত করেন।
এ সময় খালিয়াজুড়ি উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক ও কৃষ্ণপুর সরকারি কলেজের সাবেক (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ প্রফেসর মোঃ মিজানুর রহমান আজাদ আকবরী, ও খালিয়াজুড়ি উপজেলা প্রেসক্লাবের আহবায়ক মোহাম্মদ হাবিবুল্লাহ উপস্থিত ছিলেন।

