রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
আগামী ১০ মার্চ জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষ্যে খুলনায় আয়োজন করা হয়েছে বর্ণাঢ্য কর্মসূচি। দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে শহিদ হাদিস পার্ক থেকে শুরু হবে একটি শোভাযাত্রা, যা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে খুলনা কালেক্টরেট চত্বরে গিয়ে শেষ হবে।
এদিন কালেক্টরেট প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে দুর্যোগের সময় আত্মরক্ষার কৌশল ও করণীয় বিষয়ে মহড়া। এতে অংশ নেবে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তর, এনজিও, রেডক্রিসেন্ট সোসাইটি এবং স্বেচ্ছাসেবী সংগঠন।
খুলনা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডলের সভাপতিত্বে মঙ্গলবার (৩ মার্চ) তার অফিস কক্ষে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় কর্মসূচির বিস্তারিত চূড়ান্ত করা হয়। সভায় বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি এবং কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
উদ্যোক্তারা জানান, এই দিবসের মাধ্যমে সাধারণ মানুষকে দুর্যোগ মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি এবং সতর্ক থাকার বার্তা দেওয়া হবে। তারা আশা করছেন, বর্ণাঢ্য শোভাযাত্রা ও মহড়া অংশগ্রহণকারীদের মধ্যে সচেতনতা তৈরি করবে এবং ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে দ্রুত ও সঠিকভাবে দক্ষতা বাড়াবে।

