মোঃমিজানুর রহমান,কালকিনি,ডাসার(মাদারীপুর)প্রতিনিধি
মাদারীপুরের কালকিনি উপজেলায় হামের টিকা কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার সকালে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ উল আরেফিন আনুষ্ঠানিক ভাবে এ কার্যক্রম উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ শাহতা জারাব শালেহীন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ আবদুর রহমান, কালকিনি থানার ওসি জহিরুল আলম, উপজেলা মডেল প্রেসক্লাবের সভাপতি মোঃ মিজানুর রহমান, উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এইচ এম মিলন, কালকিনি প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম ও কালকিনি সাংবাদিক ফোরামের সভাপতি জিয়াউদ্দিন শেখ লিয়াকত।
উপস্থিত অতিথিরা বলেন, ৫ বছর বয়সের মধ্যে সকল শিশুদের দ্রুত হামের টিকা দেয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রাখেন কালকিনি উপজেলাবাসীদের কাছে।

