Nabadhara
ঢাকাবুধবার , ৪ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

বকশীগঞ্জ উপজেলা প্রেসক্লাব-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি
মার্চ ৪, ২০২৬ ৯:৩৮ অপরাহ্ণ
Link Copied!

বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জে এতিহ্যবাহী উপজেলা প্রেসক্লাবের আয়োজনে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ মার্চ) বিকালে উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি ও দৈনিক দিনকাল প্রতিনিধি জিএম সাফিনুর ইসলাম মেজর।
ইফতারপূর্ব আলোচনা সভায় এসময় বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা আবু হাসান রেজাউল করিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান সুমন, উপজেলা বিএনপির সহসভাপতি আবদুল হামিদ, বকশীগঞ্জ খয়ের উদ্দিন ফাজিল মাদরাসার অধ্যক্ষ রফিকুল ইসলাম, জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির বোর্ড সভাপতি মেসবাহ উল তুহিন, কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি শাজাহান শাওন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহসভাপতি রাসেল মাহমুদ।অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু।

ইফতারে সকলের গোনাহমুক্ত জীবন ও কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের খতিব মওলানা এনায়েত উল্লাহ।

ইফতার ও দোয়া মাহফিলে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিএনপি, এনসিপি, উপজেলা প্রেসক্লাবের সদস্য, গণমাধ্যম কর্মী ও শহীদ সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম এর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
ইফতারে অংশ নেওয়ায় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন উপজেলা প্রেসক্লাবের সদস্যরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।