Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৪ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

পিরোজপুরে উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ উদযাপন

পিরোজপুর প্রতিনিধি
এপ্রিল ১৪, ২০২৬ ২:৫৯ অপরাহ্ণ
Link Copied!

পিরোজপুর প্রতিনিধি

নানা আয়োজন ও উৎসবমুখর পরিবেশে পিরোজপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপিত হচ্ছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৮টায় শহরের কৃষ্ণচূড়া মোড় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আফতাব উদ্দিন কলেজ মাঠে গিয়ে শেষ হয়।

পরে সেখানে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। পিরোজপুর জেলা প্রশাসক আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহমদ সোহেল মনজুর সুমন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক আলমগীর হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীসহ বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তা এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এদিকে বাংলা নববর্ষ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে আফতাব উদ্দিন কলেজ মাঠে সাত দিনব্যাপী বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে। প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে এই মেলা। মেলায় গ্রামীণ ঐতিহ্যবাহী নানা পণ্য, খাবার এবং বিনোদনের আয়োজন রাখা হয়েছে, যা স্থানীয়দের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করেছে।

দিনব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক আয়োজন, লোকজ প্রদর্শনী ও আনন্দ-উৎসবের মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করে নিচ্ছেন পিরোজপুরবাসী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।