Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৪ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় কনস্টেবল নিয়োগ হবে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ায়, এসপি মাহবুবুর রহমান

রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
এপ্রিল ১৪, ২০২৬ ৯:০৮ অপরাহ্ণ
Link Copied!

রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি

ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগকে সামনে রেখে খুলনায় অনুষ্ঠিত হয়েছে ব্রিফিং প্যারেড। নিয়োগ কার্যক্রম সম্পূর্ণ স্বচ্ছ, নিরপেক্ষ ও মেধাভিত্তিকভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা দিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান।

মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেল ৪টায় শিরোমনি পুলিশ লাইন্সের ড্রিল শেডে এ ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নিয়োগ বোর্ডের সভাপতি ও খুলনার পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান।

ব্রিফিং প্যারেডে পুলিশ সুপার বলেন, “টিআরসি নিয়োগ কার্যক্রমে কোনো ধরনের অনিয়ম, তদবির বা পক্ষপাতিত্বের সুযোগ নেই। সম্পূর্ণ প্রক্রিয়া স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে সম্পন্ন করতে হবে।”

তিনি আরও বলেন, “যোগ্য প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। প্রতিটি ধাপে কঠোরভাবে নিয়ম অনুসরণ নিশ্চিত করতে হবে।”

পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, “আমাদের লক্ষ্য হচ্ছে প্রকৃত যোগ্য ও মেধাবী প্রার্থীদের নির্বাচন করা। এ ক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত সবাইকে সর্বোচ্চ সতর্কতা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।”

পুলিশ সূত্রে জানা গেছে, আগামী ১৫, ১৬ ও ১৭ এপ্রিল খুলনা জেলার প্রার্থীদের শারীরিক মাপ, কাগজপত্র যাচাইকরণ এবং শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে সব প্রস্তুতি ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ নিয়োগ কার্যক্রমে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা ও ফোর্স।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।